রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’ চালু হতে চলেছে। এদিন কালী পুজো উদ্বোধন করতে এসে জানিয়ে দেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, “১৬ নভেম্বর থেকে আবার শুরু হবে দুয়ারে সরকার”। এর আগে ২৫ অক্টোবর মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বলতে শোনা যায় যে, “উপনির্বাচনের জেরে দুটি এলাকায় দুয়ারে সরকার পুরো করতে পারিনি। কালীপুজোর পর ফের শুরু হবে।” যদিও সেই সময় কোনও দিন ঘোষণা করেননি মমতা।
দুয়ারে সরকারের প্রকল্পে নজর কেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করেন মহিলারা। তার জন্য দরখাস্ত দিতে হয়। এর মাধ্যমে তফসিলি জাতি–উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে ১০০০ টাকা। আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক ৫০০ টাকা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আবেদন করা যাচ্ছে এই প্রকল্পটিতে।
উল্লেখ্য, দুয়ারে সরকার প্রকল্পে, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আবেদন করা যায়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI