উত্তরবঙ্গ থেকেই গোয়া যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তার আগে গোয়ায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেইন লঞ্চ অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে দিল গোয়া প্রশাসন। যদিও চার দিন আগেই অনুষ্ঠানের অনুমতি নেওয়া ছিল। এই মূহুর্তে প্রতিবাদ ওখানেই বসে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
প্রসঙ্গত, বহু বছর উন্নয়ন বিমুখ গোয়া। ৪০ আসন বিশিষ্ট গোয়ায় নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়নি বিজেপি। দ্বিতীয় দল হিসেবে লড়াই শেষ করেছিল। একক বৃহত্তর দল হিসেবে কংগ্রেসকে নির্বাচিত করেছিল গোয়ার মানুষ। এর পরেও সরকার গড়তে ব্যর্থ হয় কংগ্রেস। ঘোড়া কেনাবেচা করে দ্বীপরাজ্য দখল করে বসে আছে বিজেপি।
এহেন গোয়ায় এবার সংগঠন বিস্তার করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস । বছর পড়লেই ফেব্রুয়ারিতে দ্বীপরাজ্য বিধাবসভা নির্বাচন। তার আগে দলে দলে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক। এরই মাঝে ২৮ অক্টোবর ৪দিনের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে সব বিরোধী দল, ব্যক্তি ও সংগঠনকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই খবরে থরহরি কম্প অবস্থা বিজেপির।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, গত ১০ বছর ক্ষমতায় থাকলেও গোয়ায় সেভাবে উন্নয়ন করে দেখাতে পারেনি বিজেপি। সেভাবে কংগ্রেস সহ কোনও বিরোধী দল বিজেপির দিকে আঙুল তোলার সাহস দেখায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের আগে গোয়ায় যেভাবে নিজেদের পালে হাওয়া দিয়েছে, তাতে শঙ্কিত গেরুয়া শিবির। ক্ষমতা হাতছাড়া হওয়ার প্রবল আশঙ্কা থেকে খোদ প্রধানমন্ত্রী মোদিকে দিয়ে গোয়ায় বিজ্ঞাপন করাতে হচ্ছে বিজেপিকে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI