একদিন আগে বলেছিলেন, চটি–চাটা সাংবাদিক। ঠিক তার পরেরদিন, রোহিঙ্গাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। শুভেন্দু বলেন, “বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে।” একইসঙ্গে তিনি আরও বলেন, ‘সিএএ দরকার। জন্ম নিয়ন্ত্রণটাও দরকার।’ হ্যাঁ তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে আগেই মুখ পুড়েছিল কেন্দ্রীয় সরকারের। এবার তা নিয়েও আজও জোর সওয়াল করলেন নন্দীগ্রামের বিধায়ক।
আরো পড়ুন- উপনির্বাচনের আগে জনশূন্য শুভেন্দুর সভা, প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা
বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপ ভাঙচুর এবং হিংসার ঘটনার প্রতিবাদে এদিন হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা নন্দীগ্রামে। হরিপুর থেকে টেঙ্গুয়া পর্যন্ত এই মিছিল হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী । আর সেখানেই রোহিঙ্গাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তাঁর কথায়, ‘বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে। এখনই সিএএ দরকার। অবিলম্বে সিএএ লাঘু করে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের ভারতে জায়গা দিতে হবে। একইসঙ্গে দরকার এ দেশে জন্ম নিয়ন্ত্রণও।’
একইসঙ্গে জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্য়েই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি, বাংলার মানুষকে একজোট হয়ে প্রতিবাদে মুখর হওয়ারও আহ্বান জানান শুভেন্দু।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI