বাংলাদেশে নির্বিবাদে হিন্দু নিধন নিয়ে মোদি এবং বিজেপিকে নিশানা করলেন খোদ দলের সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর প্রশ্ন, এত কিছু ঘটে যাওয়ার পরেও কী কারণে চুপ? দলের প্রবীণ এই নেতা নিজের টুইটার হ্যান্ডলে এই নীরবতার নিন্দা করতে গিয়ে লেখেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধনের পরেও বিজেপি সরকার কেন চুপ করে বসে রয়েছে? আমরা কি তাহলে বাংলাদেশকে ভয় পাচ্ছি?
নিজের টুইটার হ্যান্ডেলে কী লিখেছেন এই প্রবীণ বিজেপি নেতা?
সুব্রহ্মণ্যম স্বামী লিখছেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দু নিধনের পর বিজেপি সরকার কেন প্রতিবাদ করছে না? আমরা এখন কি বাংলাদেশকে ভয় পাচ্ছি? লাদাখে চিনা আগ্রাসনে আমরা ভয় পেয়েছি। এর পর তালিবানরা আফগানিস্তান দখল করায় ভয় পেয়ে তাদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। এরপর কি মালদ্বীপের মতো ক্ষুদ্র রাষ্ট্রের কাছেও আমাদের মাথানত করতে হবে?

উল্লেখ করার মতো বিষয় হল, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের গণহত্যার প্রেক্ষিতে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মোদি বা শীর্ষস্থানীয় সরকারের কোনও মন্ত্রীর বক্তব্য শোনা যায়নি।ভারতের হয়ে যা কিছু বলছেন বা বিবৃতি দিচ্ছেন বিদেশ মন্ত্রকের সচিব। বিজেপির বঙ্গ নেতারা বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদ করলেও সর্বভারতীয়স্তরের শীর্ষ নেতৃত্ব একপ্রকার নীরব। এই নীরবতা নিয়ে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই সুব্রহ্মণ্যম স্বামীর এই খোঁচা বিজেপি তথা সরকারের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI