কলকাতাঃ নির্বাচনী প্রচারের দিনগুলিতে আলাদা করে কোন শনি-রবি ছিল না। আপাতত নির্বাচন শেষ। এখন শ্রমের ফসল ঘরে তোলার দিন। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee:)। আজ রবিবারটা কাটালেন সম্পূর্ণ অন্য রকম ভাবে। নতুন পদাধিকারী হয়েই অভিষেক গোটা দিন ঘুরলেন প্রবীণের দ্বারে দ্বারে। বুঝে নিলেন আগামী দিনে তাঁর থেকে বর্ষীয়ান তৃণমূল নেতাদের কী প্রত্যাশা করছেন। একই সঙ্গে তাঁদেরও বুঝিয়ে দিলেন, যে পদেই থাকুন না কেন সৌজন্য ও শিষ্টাচারের অভাব কখনও হবে না। একে একে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়দের পা ছুঁলেন তিনি। রাতে ট্যুইটারে নিজেই জানালেন অভিজ্ঞতার কথা।
আরো পড়ুন- ‘যা আছে সব উজাড় করে দেব’, Abhishek-কে দেখে চোখে জল বক্সির; দিল্লিই লক্ষ্য, পরামর্শ সুব্রতর
অভিষেক লিখেছন, “গতকাল তৃণমূল ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে দলের পক্ষ থেকে আমাকে এক নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। দলের বর্ষীয়ান নেতা, নেত্রীদের আশীর্বাদ ও পরামর্শ আমাকে এই নতুন যাত্রাপথে অগ্রসর হতে উদ্বুদ্ধ করবে। আমার এই নতুন ভূমিকার সূচনালগ্নে দলের তিন অভিজ্ঞ নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামের দীর্ঘদিনের শরিক শ্রী সুব্রত বক্সি, শ্রী পার্থ চট্টোপাধ্যায় ও শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করলাম। তাঁদের সুচিন্তিত পরামর্শ আগামীর লড়াইয়ে পথ দেখাবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন অভিষেকের এই শিষ্টাচারও আসলে পারিবারিক। এটা তিনি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই। অতীতেও নির্বাচনের দামামা বাজতেই বারংবার বাংলার মানুষ রণাঙ্গনে অবতীর্ণ হতে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ভোটের আগে। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই নির্বাচিত হয়ে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের আশীর্বাদ নিয়েছেন। প্রতিটি আপদে-বিপদে তাঁদের খোঁজ নিয়েছেন। অভিষেক যেন অনেকটা তাঁর পথই অনুসরণ করছেন। এক্ষেত্রে অবশ্য প্রবীণরা তাঁর দলেরই বিশিষ্টজন, তাঁর আত্মার আত্মীয়।
Today I visited Shri Subrata Bakshi, @itspcofficial & Shri Subrata Mukherjee to seek their blessings, as I embark upon this new journey.
As senior leaders, their expertise & leadership have always inspired me. I remain indebted for all the learnings. pic.twitter.com/WJyszj9mLn
— Abhishek Banerjee (@abhishekaitc) June 6, 2021
তাঁর এই শিষ্টাচারে খুশি দলীয় প্রবীণরাও। সুব্রত বক্সী তো আজ তাঁকে জড়িয়ে ধরে রীতিমতো কেঁদেই ফেললেন। বললেন, “যেটুকু আমার রয়েছে সবটা উজাড় করে দিয়ে দেব।” সব মিলিয়ে এ এক অন্য রবিবার। কোন্দল-কাদা ছোঁড়ার রাজনীতি থেকে অনেকটা দূরে এক সৌজন্যের ফ্রেম।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি