বাংলা হান্ট ডেক্সঃ এবার তৃণমূলের দুই সাংসদ শিশির ও দিব্যেন্দু অধিকারীকে কেন্দ্রীয় নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক । দল বদলের পরই কেন্দ্রীয় নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী। এবার তাঁর বাবা ও ভাইকে দেওয়া হল Y প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র।
আরো পড়ুন- Breaking: বিজেপি ছাড়লেন সোনালি গুহ!
একুশের নির্বাচনে কার্যত পর্যুদস্ত বিজেপি। বিপুল আসনে জয়ের আগাম ঘোষণা করলেও বাস্তবে তার ধারে কাছে ঘেঁষতে পারেনি গেরুয়া শিবির। এদিকে বিজেপির দিকে ঝুঁকে থাকা তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর দূরত্ব বেড়েছে দলের সঙ্গে। সাংগঠনিক একাধিক পদ থেকে সরানো হয়েছে তাঁদের। নিরাপত্তা ব্যবস্থাও কিছুটা ঢিলেঢালা হয়েছে বলেই খবর।
অন্যদিকে বিজেপি চায় অধিকারী পরিবারকে সঙ্গে নিয়েই বাংলায় তাদের সংগঠনকে সুদৃঢ় করতে। রাজ্যে বিধানসভা ভোটে দলের ৭৭ জন জিতলেও তাই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই বেছে নিয়েছে তারা। সব দিক নজরে রেখেই এবার তাঁর বাবা ও ভাইয়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
পূর্ব মেদিনীপুরের অধিকারীদের সুরক্ষিত রাখতেই জেলার দুই সাংসদ শিশির অধিকারী (কাঁথি) ও দিব্যেন্দু অধিকারীর (তমলুক) জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হল বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাতেই কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানরা কাঁথিতে এসে পৌঁছেছেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI