বাংলা হান্ট ডেক্সঃ তৃণমূলে টিকিট না পেয়ে ক্ষোভে অভিমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সোনালী গুহ।
এবার চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রীতিমতো ক্ষমা চেয়ে বিজেপি ছাড়লেন সোনালী গুহ। তিনি জানিয়েছেন বিজেপিতে যাওয়া তাঁর জীবনের চরম ভুল। বাকি জীবনটা তিনি দিদির সান্নিধ্যতেই কাটাতে চান।
আরে পড়ুন- কোভিডের দ্বিতীয় টিকা দেরিতে নিলে ৩০ শতাংশ অ্যান্টিবডি বাড়বে, বলছে নতুন গবেষণা
শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে দিদির উদ্দেশে সোনালি লেখেন, সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন। আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্নহৃদয়ে বলছি যে, আমি আবেগপ্রবণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত, কিন্তু নিজেকে সেখানে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না।”
সোনালি আরও লিখেছেন, “দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন। ধন্যবাদান্তে- আপনার স্নেহের সোনালি।” সোনালির তৃণমূলের ফিরতে চাওয়ার প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘আমার জানা নেই। তবে তৃণমূলের হিংসার ভয়েই অনেকে ফেরার চেষ্টা করছেন’।
প্রিয় দিদি @MamataOfficial @AITCofficial pic.twitter.com/ZOtiSvvUSO
— SONALI GUHA (BOSE) (@SONALIGUHABOSE) May 22, 2021
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে বিজেপি ছাড়ার কথা জানিয়েছিলেন তৃণমূল ত্যাগী দীপেন্দু বিশ্বাস। করোনা পরিস্থিতিতে নারদ কাণ্ডে রাজ্যের নেতা-মন্ত্রীদের গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসা মনে হয়েছে তাঁর। তাই বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক বিজেপি ছাড়ার কথা জানান। এবার সোনালিও সেই দলে নাম লেখাতে চলেছেন। তবে এঁদের আদৌ ফিরিয়ে নেওয়া হবে কি না তা নিয়ে তৃণমূলের তরফে এখনো কিছু জানানো হয়নি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি