কলকাতাঃ জল্পনার অবসান। পুরনো কেন্দ্রেই ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, খবর তৃণমূল সূত্রে। আজ ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা শোভনদেব চট্টোপাধ্যায়ের।
মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দিতেই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি৷ বিধানসভায় গিয়ে পদত্যাগ করার আগে নিজেই জানিয়ে দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তবে তৃণমূলের প্রবীণ এই নেতা দাবি করেছেন, এই সিদ্ধান্ত নিতে হওয়ায় কোনও ক্ষোভ নেই তাঁর৷ বরং নিজের কেন্দ্র থেকে জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন, সেটাই চান তিনি৷ তাঁর ভবিষ্যতও দলই ঠিক করবে বলে জানিয়েছেন শোভনদেব৷
পদত্যাগ করতে যাওয়ার আগে শোভনদেব বলেন, ‘ছ’ মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে ভোটে জিতে আসতে হত৷ আমি তাঁর নিজের কেন্দ্রে দাঁড়িয়ে জিতেছিলাম৷ উনি যাতে সুষ্ঠু ভাবে ভোটে জিতে এসে মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন, সেই কারণেই আমি বিধায়ক পদ ছেড়ে দিচ্ছি৷

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি