বাংলা হান্ট ডেক্সঃ ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, তাঁরা সবাই বাংলাদেশি। মঙ্গলবার ওই নৌকাডুবিতে ৫০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল নৌকাটি।
আরো পড়ুন- ৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত এক গ্রাম
তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, দেশটির দক্ষিণ উপকূলে একটি তেল স্থাপনা আঁকড়ে ধরেছিলেন জীবিতরা। সেখান থেকে তাঁদের উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, গত রবিবার লিবিয়ার জুয়ারা বন্দর থেকে ৯০ জনের বেশি মানুষ নিয়ে যাত্রা করে নৌকাটি।
তাৎক্ষণিকভাবে নৌকাটি ডুবে যাওয়ার কারণ এখনো জানা যায়নি। তবে অতিরিক্ত মানুষ নিয়ে প্রায়ই এমন নৌকা উত্তর আফ্রিকার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করে। কোস্টগার্ডকে ফাঁকি দিতে রাতের বেলায় এমনকি খারাপ আবহাওয়ার মধ্যে সেগুলো ছাড়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জুয়ারার ১০০ কিলোমিটার উত্তর–পশ্চিমে জারজিস বন্দরে নিয়ে আসেন তিউনিসিয়ার উদ্ধারকারী দল। উদ্ধারকারী দলটি জানায় ‘নিখোঁজ এখনো প্রায় ৫০ জন মানুষ। তারা কোন দেশের নাগরিক, সেটি এখনো জানা যায়নি।’

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি