বাংলা হান্ট ডেক্সঃ দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে কলকাতা হাইকোর্টে নারদা কান্ডের চার্জশিট জমা দিল সিবিআই। আশ্চর্যজনকভাবে চার্জশিটের প্রথম পাতায় অভিযুক্তদের তালিকায় সবার প্রথমে রয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা বিজেপি বিধায়ক মুকুল রায়ের নাম।
আরো পড়ুন- লকডাউনে বাজার আগুন! উদ্বেগ বাড়িয়েছে মূল্যবৃদ্ধি
দুদিন আগে তৃণমূল বিধায়ক মদন মিত্র, ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায় এর পাশাপাশি সদ্য বিজেপি ছেড়ে বেরিয়ে আসা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার করলেও কেন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশজুড়ে।

তবে সিবিআই-এর তরফে চার্জশিটে বলা হয়েছে, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, অপরূপা পোদ্দার, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। অন্যদিকে সিবিআই সূত্রে জানা গিয়েছে, এঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন করা হলেও, তাতে এখনও সম্মতি পাওয়া যায়নি। এই সূত্রে আরও বলা হয়েছে, বর্তমানে বিজেপি থাকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলেও, মুকুল রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর মতো নেতাদের তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার সময়ই প্রশ্ন উঠেছিল, তাহলে কি সারদা-রোজভ্যালি আর নারদ কাণ্ডে গ্রেফতারি এড়াতেই তাঁদের এই দলবদল? ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে নারদ কাণ্ডের ভিডিও বিজেপি অফিস থেকে প্রকাশ করা হলেও, ইতিমধ্যেই গেরুয়া শিবির মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে ভিডিও, সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেছে।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি