এবার আধার কার্ড না থাকলেও মিলবে করোনা চিকিৎসা পরিষেবা ও করোনার টিকা। আজ, রবিবার এই কথাই ঘোষণা করা হল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর পক্ষ থেকে। ইউআইডিএআই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আধার কার্ড না থাকলেও কোনও ব্যক্তিকে প্রয়োজনীয় পরিষেবা থেকে মোটেই বঞ্চিত করা যাবে না। তবে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে তাঁর ঠিকানার যথাযথ প্রমাণপত্র দেখাতে হবে। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ তীব্র উদ্বেগের সঞ্চার করেছে। এরই প্রেক্ষাপটে ইউআইডিএআই-এর এই বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও এর আগে কেন্দ্রের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে একটি ঘোষণা করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, যদি কোনও রোগী অন্য কোনও শহরের বাসিন্দা হয়ে থাকেন সেই ক্ষেত্রেও তাঁকে অক্সিজেন, জরুরি ওষুধ-সহ চিকিৎসা প্রদান করতে হবে। অর্থাৎ স্থানীয় এলাকার বৈধ পরিচয়পত্র ছাড়াও করোনা রোগীদের হাসপাতালে ভর্তি করতে হবে। উল্লেখ্য, দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যুর সংখ্যাও উর্ধ্বমুখী। বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন ও বেডের সঙ্কট। এই আবহে কেউ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই কারণেই এমনটা ঘোষনা করেছে কেন্দ্র।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI