বাংলা হান্ট ডেক্সঃ সমস্ত পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নির্বাচনী প্রচারে যে আস্ফালন বিজেপি নেতা–নেত্রীরা থেকে দেখিয়েছিলেন এখন তা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। কারণ ২০০ আসন তো দূরের ব্যাপার, ১০০ আসন জিততে পারেনি বিজেপি। ক্ষমতা দখলের স্বপ্ন ফেরি করলেও ৭৭ আসনে আটকে গিয়েছে গেরুয়া শিবির। তাই আশঙ্কা ছিল আগে থেকেই। রাজ্য নেতৃত্বকে বারে বারে অনুরোধ করা সত্ত্বেও উত্তরবঙ্গ বিজেপি নেতা এবং বিধায়কদের গুরুত্ব দেয়নি দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপি রাজ্য কমিটি। তাই এবারে ভাঙ্গনের মুখে পড়ল বাংলার বিজেপি সংগঠন।
আরো পড়ুন- শুনশান হেস্টিংসে বিজেপির পার্টি অফিস, বৈঠকে ডাক পেয়েও আসছেননা পরাজিতরা
প্রথমে মাত্র কয়েক মাস আগে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী কে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং দীর্ঘদিন ধরে রাজ্যে আদি বিজেপি সংগঠনকে নেতৃত্ব দেওয়া মনোজ বিরোধী দল নেতার পদ থেকে বঞ্চিত করা নিয়ে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছিল উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক নেতাদের মধ্যে। বাংলা জুড়ে সাধারণ মানুষ এবারের নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করলেও কিছুটা অপ্রত্যাশিতভাবেই উত্তরবঙ্গে তুলনামূলকভাবে ভালো ফল করেছে বিজেপি। তার পরেও রাজ্য কমিটিতে উত্তরবঙ্গের নেতাদের গুরুত্ব না দেওয়ার পাশাপাশি বিরোধী দল নেতার পদ সদ্য তৃণমূল থেকে আসা শুভেন্দুর হাতে দেওয়াতে বীতশ্রদ্ধ উত্তর বঙ্গের বিজেপি নেতৃত্ব।

তাই নিজেদের ক্ষোভ বারবার বিজেপি রাজ্য কমিটিকে জানানোর পরেও তাতে কোন কাজ না হওয়ায় এবারে সরাসরি কলকাতায় এসে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সদ্য বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটের জয়লাভ করা ৬ বিজেপি বিধায়ক।

দক্ষিণ কলকাতার একটি হোটেলে তৃণমূলের রাজ্য কমিটির সদস্য তথা রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর পরামর্শে আপাতত রয়েছেন উত্তরবঙ্গ থেকে আসা ৪ বিজেপি বিধায়ক। এদের সঙ্গেই তৃণমূলের নাম লিখানোর জন্য আগ্রহ প্রকাশ করে উপস্থিত হয়েছেন নদীয়া থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হওয়া ২ বিজেপি বিধায়ক।
তবে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, এমনিতেই নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার বিধায়ক হিসেবে পদত্যাগ করার পরে বিজেপির বিধায়ক সংখ্যা যেখানে মাত্র ৭৫ নেমে দাঁড়িয়েছে, সেখানে উত্তরবঙ্গ এবং নদিয়ায় ভাঙন শুরু হলে তা আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় বিজেপির সংগঠন পুরো শেষ করে দেবে বলে আতঙ্কিত বিজেপি রাজ্য নেতৃত্ব। তাই শেষ চেষ্টা করা হচ্ছে বিজেপি রাজ্য কমিটিকে নতুন করে ঢেলে সাজিয়ে উত্তরবঙ্গের প্রতিনিধিদের বাড়তি দায়িত্ব এবং গুরুত্ব দেওয়া।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI