দিনহাটাঃ নিশীথ বিধায়ক পদ ছাড়তেই বিজেপি থেকে তৃণমূলের নাম লেখানো হিড়িক । বিধায়ক পদ ছাড়ায় ক্ষুব্ধ দিনহাটার গেরুয়া শিবিরের নিচুতলার কর্মীরা। বিধায়ক থাকবেন না জেনেও কেন তিনি বিধায়ক পদে দাঁড়ালেন এবং কেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে প্রার্থী করল তা নিয়ে বিজেপি নেতাদের একাংশও প্রশ্ন তুলেছেন। এদিকে নিশীথ এমএলএ পদ থেকে ইস্তফা দেওয়ায় বিজেপির অনেক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামী সপ্তাহে বিজেপির একাধিক মণ্ডল সভাপতি সহ কয়েকজন শহর ও ব্লক স্তরের নেতা দল ছাড়বেন বলে তৃণমূল সূত্রে খবর।
আরো পড়ুন- কাল থেকে আগামী দু-সপ্তাহ রাজ্য প্রায় লকডাউন। বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস
ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বলেন, অনেক প্রতিকূলতাকে পিছনে ফেলে রাতদিন এককরে আমরা তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে লড়ে নিশীথ প্রামাণিককে জিতিয়েছি। অল্প ভোটের ব্যবধান হলেও আমাদের প্রার্থী জিতেছেন। আমরা আশা করেছিলাম বিধায়ক আমাদের পাশে থাকবেন। কিন্তু, তিনি নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই এমএলএ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। আমাদের লড়াইকে সম্মান জানালেন না। এবার উপ নির্বাচনে হবে। তৃণমূলের প্রার্থীর জয়ের রাস্তা উনি নিজেই খুলে দিলেন। যাঁরা গ্রামেগঞ্জে তৃণমূলের চোখ রাঙানি উপেক্ষা করে লড়াই করেছিলেন তাঁদের কথা দলের শীর্ষ নেতারা ভাবল না। এরপর বিজেপি কর্মীরাই বিজেপি প্রার্থীকে হয়তো আর ভোট দেবেন না।

এইঘটনায় রাজ্য বিজেপির মুখপাত্র দীনহাটর বাসিন্দা দীপ্তিমান সেনগুপ্ত জানিয়েছেন, দিনহাটার মানুষের সঙ্গে যিনি খেলা করবেন তাঁকে কেউ মাফ করবে না। যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর নিশীথ প্রামাণিক বলেছেন, একসঙ্গে এমপি এবং এমএলএ পদে থাকা যায় না। সেইজন্য দলের নির্দেশে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছি।
তৃণমূলের দাবি, রাজ্যে বিজেপির ভরাডুবির পর দলের কর্মীদের পাশে থাকার চেয়ে নিজের স্বার্থের কথাই বেশি ভেবেছেন বিজেপি বিধায়ক। সেইজন্য তিনি ভোটে জেতার পরেও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে এমপি থেকে গেলেন। যাঁরা বিজেপির হয়ে প্রচার করলেন, ভোট দিয়ে জেতালেন তাঁরা এখন বুঝুক। দিনহাটার তৃণমূল নেতা বিশু ধর বলেন, দলের কর্মীদের ছেড়ে পালিয়ে গিয়েছেন বিধায়ক। ক্ষুব্ধ ও হতাশ বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকায় দলে দলে আমাদের দলে আসছেন। অনেকেই আসার জন্য আবেদন করছেন। অনেক মণ্ডল সভাপতিও এই তালিকায় আছেন। আমরা তাঁদের সেই আবেদনপত্র খতিয়ে দেখছি।
তবে বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা রায় বলেন, নিশীথবাবু এমএলএ পদ ছাড়ায় কর্মীদের একাংশ সাময়িকভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। এ থেকে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তবে তা মিটে গিয়েছে। আমরা বিজেপি কর্মীরা লড়াই সংগ্রাম করে আজ এ জায়গায় পৌঁছেছি। তবে কেউ আমাদের দল ছেড়ে যাননি, আগামিদিনেও কেউ যাবেন না।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI