বাংলা হান্ট ডেক্সঃ প্রথম বার কৃষক সম্মান নিধির টাকা পেতে চলেছে বাংলার কৃষকরা। শুক্রবার অর্থাৎ ১৪ মে থেকে বাংলার প্রায় ৭ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, মোট তিন কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে।
আরো পড়ুন- লোকাল ট্রেন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা, অবশেষে রাজ্যের আর্জি মেনে বড় সিদ্ধান্ত রেলের
শুক্রবার ইদের দিন রাজ্যের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, কৃষক সম্মান নিধির আবেদন করেছিলেন বাংলার প্রায় ৪০ লক্ষ কৃষক। তাঁদের মধ্যে মাত্র ৭ লক্ষ কৃষক এই যোজনার প্রথম কিস্তির ২,০০০ টাকা পাবেন। এছাড়া দেশের প্রায় ৯ কোটি কৃষক একই সঙ্গে এই টাকা পাবেন। শুক্রবার ৭ লক্ষ কৃষক ২,০০০ টাকা পেতে চলেছেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামিকাল কৃষক সম্মান নিধির ১৯,০০০ কোটি টাকা বণ্টন করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা রিলিজ করবেন। বেলা ১১টা নাগাদ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা।
রাজ্য সরকারের অসহযোগিতা সত্বেও পশ্চিমবঙ্গের প্রায় ৪০ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছিলেন। কেন্দ্র – রাজ্য টানাপোড়েনের মধ্যে এই প্রকল্পে ৭ লক্ষ কৃষকের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পেরেছে রাজ্য সরকার। ক্ষমতায় এসে রাজ্যের কৃষকদের কৃষক সম্মান নিধি দেওয়ার জন্য আবেদন জানিয়ে চিঠিও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহ ঘুরতে না ঘুরতে সেই আবেদনে সাড়া দিয়ে টাকা পাঠাতে চলেছে কেন্দ্র। শুক্রবার সরাসরি এই টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে। ফোনে টেক্সট মেসেজের মাধ্যমে পাওয়া যাবে টাকার ঢোকার বার্তা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI