বাংলা হান্ট ডেক্সঃ মাদ্রাজ হাইকোর্ট আজ তীব্র ভৎসনা করল নির্বাচন কমিশনকে। করোনার দ্বিতীয় ঢেউ এর জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। এমনটাই জানান মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি।
মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সেন্থিলকুমার রামমূর্তি আজ জানিয়েছেন, “ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এমন ভয়াবহ অবস্থার জন্য শুধুমাত্র দায়ী নির্বাচন কমিশন। তাদের আচরণে দায়িত্ব জ্ঞানের অভাব ছিল। কোভিড বিধি মেনে চলার আদেশ দিয়েছিল আদালত। কিন্তু রাজনৈতিক দলগুলি অন্যথা করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি।” এছাড়াও আজ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, “আপনাদের আফিসারদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা উচিত।”
এখানেই শেষ নয়। মাদ্রাজ হাইকোর্ট নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।’ এছাড়াও এদিন মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ‘ভোট প্রচার যখন চলছিল, তখন আপনারা কি অন্য গ্রহে ছিলেন! আদালতের নির্দেশ সত্ত্বেও কোভিড প্রোটোকল নিশ্চিত করতে পারেনি কমিশন। গণনার দিন কোভিড প্রোটোকল মানা নিয়ে কী ভাবছে কমিশন? ৩০ এপ্রিলের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে হবে কমিশনকে।’

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি