বাংলা হান্ট ডেক্স ; ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিজেপির হাতে খুন তৃণমূলের বুথ সভাপতি । উত্তপ্ত হুগলির গোঘাট। তৃতীয় দফার ভোটে ফের প্রাণহানির ঘটনা। মৃতের নাম সুনীল রায়। বাড়ি গোঘাটের ফলুই এলাকায়।
নিহতের পরিবার জানিয়েছে, নিহত সুনীল রায়ের ছেলে বিকাশ রায় তৃনমুলের বুথ এজেন্ট। আর বাবা সুনীল রায় দীর্ঘদিনের তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। তৃণমূলের দাবি, এদিন ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীরা তাঁর উপর চড়াও হয়। তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কার চোটে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান সুনীল রায়। এর ফলে মৃত্যু হয় তার । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । বিজেপির দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রবীণ সুনীল রায়ের। আর তাঁকে নিয়ে তৃণমূল অযথা রাজনীতি করছে।
জানা গিয়েছে, নিহত বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সুনীল রায়ের। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানানো হয়েছে রিপোর্টে। ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই সুনীল রায়ের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নিহতের ছেলে বিকাশ রায় বলেন, বাবা দীর্ঘদিন দরে তৃণমূল করেন। এর আগেও একাধিকবার তাঁকে মারধর করা হয়েছে। হুমকিও দেওয়া হয় বিজেপির তরফ থেকে। এদিন ফলুইয়ের একটি বুথে এজেন্ট হিসাবে কাজ করছিলেন বিকাশ। তাঁর অভিযোগ, ভোট দিয়ে ফেরার সময়ে তাঁর বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় বিজেপি কর্মীরা।
তৃণমূল প্রার্থী মানস মজুমদারের অভিযোগ, সিপিএম ছেড়ে যারা নব্য বিজেপি হয়েছে তাঁরাই এই খুনের সঙ্গে যুক্ত। পাল্টা বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারকের দাবি, একজন বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, তাই নিয়ে রাজনীতি করছে তৃণমূল।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি