বাংলা হান্ট ডেক্স ; স্বামী নিক জোনাস, ও তার শ্বশুর-শাশুড়িকে নিয়েই রঙের খেলায় মাতলেন বলিউডের দেশি গার্ল। লন্ডনেই পরিবারের সাথে হোলি (Holi) খেলেছেন। এরপর নিজেদের হোলি খেলার ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে শুরুতেই একেবারে ফ্যামিলি ফটো দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে শ্বশুর শাশুড়ি, প্রিয়াঙ্কা ও নিককে দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কার হাতে রয়েছে একটি পিচকারি যেটা নিকের দিকেই তাক করে রাখা রয়েছে।
https://www.instagram.com/p/CM-XYmCjVBn/?utm_source=ig_web_copy_link
এছাড়াও হোলির আরো ছবি অভিনেত্রী শেয়ার করেছেন। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘হোলি, রঙের উৎসব যেটা আমার খুবই পছন্দের। আশা করি আমরা সকলেই হোলির উৎসব পালন করবো আমাদের ঘর থেকেই প্রিয়জনদের সঙ্গে’। এই বার্তার সাথে অভিনেত্রী সকলকে হ্যাপি হোলি জানিয়েছেন। প্রিয়াঙ্কার শেয়ার করা এই ছবিগুলি নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
আরো পড়ুন- ভোটের পর ক্ষমতায় এসে আমি আর দিলীপ ঘোষ সরকার চালাবো; দাবি শুভেন্দুর
ইতিমধ্যেই ছবিতে লাইকের সংখ্যা পেরিয়েছে সাড়ে ১৭ লক্ষ। ছবিতে অনেকেই অভিনেত্রীকে রিটার্নে হ্যাপি হোলি জানিয়েছেন। প্রসঙ্গত, বর্তমানে প্রিয়াঙ্কাকে সেভাবে আর বলিউডড ছবিতে দেখতে পাওয়া যায় না। বিয়ের পর বলতে গেলে স্বামীকে নিয়ে বিদেশেই রয়েছেন অভিনেত্রী। এখন অভিনেত্রীর হাতে রয়েছে সিটাডেল নামের একটি ওয়েব সিরিজ যার শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন অভিনেত্রী। এর কিছুদিন আগেই অভিনেত্রীর ‘হোয়াইট টাইগার’ নামের একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে নেটফ্লিক্স এ।
প্রিয়াঙ্কা লন্ডনেই ভারতীয় খাবারের একটি রেস্টুরেন্ট খুলেছেন। রেস্টুরেন্টের নাম রেখেছেন ‘সোনা’, সেখানে সমস্ত ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে। হোটেলের বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। সেই ছবি গুলিও শেয়ার হবার পর বেশ ভাইরাল হয়ে পড়েছিল।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI