বালুরঘাট ; ভোটের দিন ঘোষণা এখনও বাকি দিনকয়েক। কিন্তু তাতে কি! দেওয়াল দখল করে প্রচার সারতে ব্যস্ত সব রাজনৈতিক দল। এবার সেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত ছড়ালো বালুরঘাট শহরে। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তাদের দেওয়ালে কালি লেপে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ ।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বালুরঘাট শহরের ৭ নম্বর এবং ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা ওই অঞ্চলের বিভিন্ন বাড়ির সীমানা প্রাচীর গুলি চুন করেছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ওই দেওয়াল গুলিতে কালি দিয়ে ‘বিজেপি বাংলা ছাড়ো’, লিখে বাকি লেখা কেটে দেয়। আর এই খবর ছড়িয়ে পড়তেই সাত সকালে এলাকায় উত্তেজনা ছড়ায়। ছুটে আসে জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত সহ অনান্য নেতা ও কর্মীরা। ছুটে আসে পুলিশও।

ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই দেওয়াল তর্জায় মেতেছে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দল। সারাদিন এপাড়া থেকে সেপারা ঘুরে বেড়াচ্ছেন দলের কর্মীরা। দেওয়াল ফাঁকা পেলেই লাগানো হচ্ছে দলের সমর্থনে দেওয়াল দখলের সংকেত। কোথাও লেখা আছে বিজেপি ২০২১-২২, তো কোথাও বা তৃণমূল ২০২১-২২। আর এই দেওয়াল লিখন কে ঘিরেই বালুরঘাটে আগাম ভোটের উত্তাপ ছড়ালো।
বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্তর অভিযোগ রাতের অন্ধকারে তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ করেছে। তার আরও অভিযোগ এই শহর সংষ্কৃতির শহর, এখানে তৃনমুল অপসংষ্কৃতি আমদানি করছে। বাক স্বাধীনতা সবার আছে। সেখানে এভাবে শাসক দল তাদের এবারের ভোটে আটকে রাখতে কখনই পারবে না। মানুষ তাদের এবার ভোটের বাক্সে জবাব দেবে।
অপরদিকে জেলা যুব তৃনমুলের সাধারন সম্পাদক মহেশ পারেখ তাদের দলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বিকার করেছেন। তিনি বললেন, তাদের নেত্রী উন্নয়নের কথা বলে তাই তৃনমুলকে মানুষ ফের ক্ষমতায় আনবে। তার আরও অভিযোগ বিজেপি দলটি না মানুষের মনে জায়গা করে নিতে পারছে, না কোন উন্নয়নের কথা বলছে। এগুলো বিজেপির গোষ্টীদ্বন্দের জের। তাই বিজেপি মিডিয়াতে এসব মিথ্যে অভিযোগ করে ভোটের আগে ফয়দা লোটার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI