বাংলা হান্ট ডেক্স ; সংসদ ভবনের ক্যান্টিনে খাবারে ভতুর্কি বন্ধের ঘোষণা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এতদিন পর্যন্ত সংসদের ক্যান্টিনে খাবার কিনলে ভতুর্কি পেতেন সাংসদরা।
তবে এবার সেই ভর্তুকি বন্ধের ঘোষণা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। যদিও, বছর দুয়েক আগেই সাংসদ ক্যান্টিনে ভর্তুকি তুলে দেওয়ার দাবি উঠেছিল। এবার সেই দাবিতেই সিলমোহর দিলেন লোকসভার স্পিকার।

সূত্রের খবর, লোকসভার বাণিজ্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার ওম বিড়লা সুপারিশ করেছিলেন সংসদের ক্যান্টিনে পরিবেশিত খাবার থেকে ভর্তুকি তুলে নেওয়ার জন্য। তাতেই সায় দেন সব সাংসদরা। ভর্তুকি বন্ধ হওয়ায় প্রতি বছর কেন্দ্রের ১৭ কোটি টাকা বাঁচবে।

২০১৫ সালে সংসদের ক্যান্টিনের সব খাবারেই প্রায় ৮০ শতাংশ ভর্তুকি দেওয়ার তথ্য প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, সংসদে চায়ের দাম এক টাকা, চিকেন কারির দাম ২০.৫০ টাকা এবং চিকেন বিরিয়আনির দাম ৫১ টাকা। তারপরই হইচই পড়ে যায় দেশজুড়ে।

কোভিড পরিস্থিতিতে পড়ে দেশের সাংসদদের থেকে আগামী ২ বছরের জন্য সাংসদ তহবিলের টাকা আপাতত বন্ধ রাখে কেন্দ্র। এরপর এবার সাংসদদের ক্যান্টিনে খাবারের দামে ভর্তুকির সিদ্ধান্ত ঘিরে জল্পনা শুরু হয়। মনে করা হচ্ছে এই পদক্ষেপের ফলে সরকারের তরফে ৮ কোটি টাকা বার্ষিকভাবে বাঁচানো যাবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI