বাংলা হান্ট ডেস্ক; বাগবাজারে ব্রিজের কাছে বস্তিতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই পুরো বস্তি। আগুনে পরপর সিলিন্ডার বিস্ফোরণ। দমকলের ২৭ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্বামী বিবেকানন্দের ১২২ বছরের প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকা অফিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কী কারণে আগুন লাগে তা এখনো স্পষ্ট নয়।

বুধবার সন্ধ্যায় বাগবাজারে ব্রিজের কাছে ১টি বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের কমপক্ষে ২৭টি ইঞ্জিন। আতঙ্ক বাড়িয়ে আশপাশের এলাকাতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নেভাতে গিয়ে তিন জন দমকলকর্মী আহত হয়েছেন। বিধ্বংসী আগুনের জেরে ১০০টিরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর থেকে হেলিকপ্টারে বাগবাজারে এসে পৌঁছেছেন কলকাতা পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আশ্বাস দিয়েছেন, ‘কাল, বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।’

এদিকে, সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন বস্তির বাসিন্দারা। তাঁদের মতে, হাজারেরও বেশি ঝুপড়ি ঘর ছিল এই বস্তিতে। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁদের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছেন দু’জন। এক— তারক মহারাজ, দুই— বাপি ঘোষ। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বস্তিবাসীদের একাংশ। জানা গিয়েছে, কলকাতা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম বাপি ঘোষ। তাঁর নাম এদিন শোনা গিয়েছে ফিরহাদ হাকিমের মুখেও।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, ‘আমাদের পাকা ঘর করতে দেননি তারক মহারাজ। সব ধ্বংস করে দিল। ৩ ঘণ্টা পরে দমকলের ইঞ্জিন এসেছে। এর পিছনে বাপি ঘোষেরও হাত আছে।’ তাঁদের আরও অভিযোগ, ‘তারক মহারাজ আগুল লাগিয়ে দিয়েছে। মঠের মিটার বাক্সে আগুল লাগিয়েছে। এত বড় মঠে কি জলের ট্যাঙ্ক নেই? চাইলেই আগুন নিভিয়ে দিতে পারত।’

এদিকে, এদিন বাগবাজার আসার পথে ফিরহাদ হাকিম বলেন, ‘ওখানে অতীন ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা আছেন। কাউন্সিলর বাপি ঘোষও রয়েছেন। কর্পোরেশনের আধিকারিকরাও রয়েছেন। আমরা ৪টি কমিউনিটি হল ঠিক করেছি ক্ষতিগ্রস্ত মানুষদের রাখার জন্য। সেখানে তাঁদের খাওয়াদাওয়া, কম্বলের ব্যবস্থা করেছি। কাল, বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করে দেব।’

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI