বাংলা হান্ট ডেক্স; শুভেন্দুর পর এবার তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি। বৃহস্পতিবার পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তৃণমূলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেন তিনি। তারপরেই পাণ্ডবেশ্বরে তাঁর অফিসে ভাঙচুর চালায় এক দল দুষ্কৃতী।

জিতেন্দ্রর অভিযোগ, ‘দলের কলকাতার নির্দেশেই এই ভাঙচুর। ওরা চাইছে না, আমি দলে থাকি।’ তাঁর প্রশ্ন, ‘একদিকে আলোচনায় বসার প্রস্তাব, অন্যদিকে অফিসে হামলা?’ এই ঘটনার প্রেক্ষিতেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন আসানসোল পুরনিগমের সদ্য পদত্যাগী এই পুর প্রশাসক। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না বলেই জানান জিতেন্দ্র তিওয়ারি। তার বক্তব্য, ভবিষ্যতে বিধায়ক পদ ছাড়বেন কিনা তা পাণ্ডবেশ্বর মানুষের সাথে কথা বলে জানাবেন।

শুক্রবার দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল জিতেন্দ্র তিওয়ারির। সেখানেই সব সমস্যা সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এদিন সকালে আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি–তে যোগ দেওয়ার প্রসঙ্গে এদিন সকালে জিতেন্দ্র বলেছিলেন, ‘আমি বিজেপি–তে যেতে চাই না। বিজেপি–কে সমর্থনও করি না।’ কিন্তু এখন তৃণমূল ছাড়ার পর তাঁর এই সিদ্ধান্তে পরিবর্তন হবে কিনা তা সময়ই বলবে।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI