বাংলা হান্ট ডেক্স; এদিন বিধানসভা থেকে ইস্তফা দেওয়ার পরে শুভেন্দু সোজা চলে যান বর্ধমান পূর্বে কাঁকসায় এর সাংসদ সুনীল মন্ডলের বাড়ি। সেখানে ‘বেসুরো’ তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল নেতা কর্ণেল দীপ্তাংশু চৌধুরী-সহ আরও বেশ কয়েকজন।

শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আরও সুর চড়ান বর্ধমান পূর্বের তৃনমুল সাংসদ সুনীল মণ্ডল। কেন ‘এত বড় সিদ্ধান্ত’ নিলেন শুভেন্দু ? জানালেন তাও।

সাংসদের দাবি, ‘শুভেন্দুকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন এত বড় সিদ্ধান্ত নিলে? ও বলল, এভাবে দল চলে না। দলের কোনও নেতা নেই। নেত্রীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু লাভ হয়নি।’ এরপরই তিনি সাফ জানিয়ে দেন, ‘Team PK মূল কালপ্রিট। আমি মনে করি, Team PK-এর জন্যই তৃণমূলে এই ভাঙন।’ তিনি আরো বলেন ‘Team PK যা করছে, তা বাংলায় চলে না। এটা বিহার, ওড়িশা না। ভোটকৌশলী প্রশান্ত কিশোর ওরফে PK-কে বাঁচাতে গিয়ে, দলেরই না ক্ষতি করে ফেলেন তৃণমূলনেত্রী’! নেত্রীর এই অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI