বাংলা হান্ট ডেস্ক; রবিবার কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চে তৃণমূলের কর্মী সভাকে ঘিরে তুমুল হুলুস্থুল চলছিল। আর সেই সময় জেলার সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হন। শাসকদলের গোষ্ঠী কোন্দলের কারণেই অশান্তি চলছিল বলে এই খবর রটে যায়। সেই সময় সভাস্থলে পৌঁছান কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা নদীয়া জেলার সভাপতি মহুয়া মৈত্র। তিনি তখন বলেন “কে এই দু’পয়সার প্রেসকে ভেতরে ডাকে, সরাও প্রেসকে এখান থেকে। তিনি আরো বলেন, কেন প্রেসকে ডাকো তোমরা দলের মিটিংয়ে। কর্মী বৈঠক হচ্ছে, সবার এখানে পেপারে মুখ দেখানোর টিভিতে মুখ দেখানোর শখ”।
“2 paisa media”!
Outrageous choice of words by Trinamool MP Mahua Moitra. Shows her scant regard for the 4th pillar of Democracy!
This is how leaders of an unpopular regime, fearful of electoral drubbing, try to scare down independent media. pic.twitter.com/nRhNzeWRuJ
— BJP Bengal (@BJP4Bengal) December 6, 2020
আর তৃণমূল সাংসদের এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সাংসদের এই মন্তব্যে অনেকেই বিস্মিত। সভার পর সাংবাদিকরা মহুয়া মৈত্রকে তার এই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে মহুয়া মৈত্র বলেন, “আমি তো আপনাদের রেকর্ড করতে বলিনি, আপনারা এখনো সেটা এখন রেকর্ড করছেন? ছেড়ে দাও ভাই ছেড়ে দাও”।
সংসদের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপি তরফে জানানো হয়েছে “সাংসদের শব্দচয়ন অত্যন্ত আপত্তিকর। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর তার কোন শ্রদ্ধা নেই, এই বোঝা যাচ্ছে”।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI