বাংলা হান্ট ডেস্ক ; বড় সাফল্য পেলো এনআইএ। এ রাজ্য সহ সারাদেশে আল কায়দা বিরোধী অভিযান চালিয়ে মোট ৯ আল-কায়েদা জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। এরমধ্যে এ রাজ্যের মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে এবং কেরল এর্নাকুলাম থেকে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। এনআইএ সূত্রে খবর এই ৯ জঙ্গি একটি নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিল।
[আরো পড়ুন-চিনের উৎপাত কমাতে শীতকালেও পূর্ব লাদাখে পাহারায় থাকবে সেনা, পৌঁছেছে শীতবস্ত্র ও প্রয়োজনীয় রসদ ]
এদিন সকালে অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গে থেকে ৬ জন এবং কেরল থেকে ৩জনকে গ্রেপ্তার করে এনআইএ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলো মুর্শিদ হাসান, ইয়াকুব বিশ্বাস, মোশারফ হোসেন, নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মনিরুল মন্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কালাম, আতিতুর রহমান।
এন আই এর তরফে জানানো হয়েছে, অনেকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় আল-কায়েদার এই জঙ্গিরা ছড়িয়ে ছিল। ইন্টারস্টেট মডিউলে এই সক্রিয় সদস্যরা কাজ করতো। দেশের বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা করেছিল এরা। এদের মূল উদ্দেশ্য ছিল সাধারণ নিরীহ মানুষদের মেরে ফেলা।
[ আরো পড়ুন- গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ paytm ]
এনআইএ তরফে জানানো হয়েছে ধৃতদের কাছ থেকে বড় সংখ্যায় ডিজিটাল ডিভাইস, ডকুমেন্ট’স, জিহাদী কাগজ পত্র, ধারালো অস্ত্র, দেশি বন্দুক, ঘরে তৈরি বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির মসলা পাওয়া গিয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI