বাংলা হান্ট ডেস্ক ; ১৮ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থেকে স্টেট ব্যাংকের যেকোনো অল ইন্ডিয়া এটিএম থেকে টাকা তোলার নিয়ম পরিবর্তন করছে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক সূত্রে খবর এবার থেকে ওটিপির মাধ্যমে ১০ হাজার টাকা বা তার বেশি নগদ অর্থ তুলতে পারবেন গ্রাহকরা। মূলত জালিয়াতি ও আর্থিক তছরুপের ঘটনার রুখতে স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্ত।
আরো পড়ুন-মহালয়ে মা দুর্গা সেজে অভিনয়, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের রোষানলে অভিনেত্রী নুসরাত জাহান
১০ হাজার টাকা বা তার বেশি নগদ অর্থ তুলতে এখন এসবিআই ডেবিড কার্ড ব্যবহারকারীদের মোবাইল একটি ওটিপি যাবে। এটিএম কার্ড ঢুকিয়ে পিন দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে একটি ওটিপি পাবেন গ্রাহকরা। সেই ওটিপি দিলেই পড়ে ওই গ্রাহকরা নগদ বের করতে পারবেন।
আরো পড়ুন-রবীন্দ্র সরোবরে ছট পুজো নয়, কেএমডি এর আবেদন খারিজ করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল
স্টেট ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্টেট ব্যাঙ্কের একাধিক এটিএম কার্ড জালিয়াতি ও আর্থিক তছরুপের একাধিক ঘটনা সামনে এসেছে। বহু গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন। মূলত গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যই এবার এই পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাংক। ব্যাংকের দাবি, এর ফলে কার্ড স্কিমিং, ও কার্ড ক্লোনিং জাতীয় জালিয়াতি ও প্রতারণা অনেক কমবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI