বাংলা হান্ট ডেস্ক ; রবিবার এক দলীয় কর্মসূচিতে কাকদ্বীপ ও নামখানায় গিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তৃণমূল সরকারকে ‘চোরদের সরকার’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যে মহিলাদের খুন, ধর্ষণ ও শ্লীলতাহানীর যত ঘটছে তার বেশিরভাগই শাসক দলের নেতা ও কর্মীরা করছে।
আরো পড়ুন- বিহারে ভোট, তার আগেই ৯০০ কোটি টাকার তিনটি প্রকল্প পেল বিহার
এদিন কাকদ্বীপ ও নামখানায় ভারত সেবাশ্রম ও রোটারী ক্লাবের উদ্যোগে এলাকাযর দুস্থ ও গরিব মহিলাদের সেনেটারি ন্যাপকিন ও শুকনো খাবার তুলে দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে দাঁড়িয়ে তিনি তৃণমূল নেতাকর্মী এবং পুলিশের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, রাজ্যজুড়ে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। মহিলারা খুন, ধর্ষণ ও শ্লীলতাহানীর শিকার হচ্ছেন প্রায়ই। এমনকি শিশুদের রেহাই দেওয়া হচ্ছে না। এগুলো যারা করছে তারা অধিকাংশই শাসক দলের নেতাকর্মী। নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে তার মুখে প্রতিবাদের কোন শব্দ বেরোয় না। আসলে সব অপরাধীই তো তার পোষা গুন্ডা।
এদিন পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি, ‘বলেন দিদি যখন মুখ্যমন্ত্রী থাকবেনা তখন কে বাঁচাবে আপনাদের’।
আরো পড়ুন- করোনা পরিস্থিতিতে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের স্কলারশিপ দেবেন, জানালেন সোনু সুদ
তিনি এদিন তৃণমূলকে ‘চোরেদের সরকার’ বলে উল্লেখ করেন। বলেন মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন চোরেদের সরকার চলছে রাজ্যে। যারা আমফানের টাকা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা, এমনকি ত্রিপলের টাকাও চুরি করছে।
তিনি এদিন বিজেপির মহিলা কার্যকর্তাদের বলেন, বিজেপি ২০২১ এ বাংলায় ক্ষমতায় আসবে। তাই সবাইকে মিলে একসাথে কাজ করুন। পদ নিয়ে মাতামাতি করবেন না। মনে রাখবেন, এবার যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের টিকতে দেবে না।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI