রাজস্ব ঘাটতি খাতে এবার পশ্চিমবঙ্গকে ৪১৭.৭৫ কোটি টাকা দিলে কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে করোনা মোকাবেলায় রাজ্যকে কিছুটা সাহায্য করতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে শুক্রবার এ কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
রাজস্ব ঘাটতি খাতে দেশের মোট ১৪ টি রাজ্য কে ৬১৯৫.০৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা হয়েছে ৪১৭.৭৫ কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে কেরলকে। কেরল পেয়েছে ১২৭৬.৯২ কোটি টাকা।
জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের করের টাকা বন্টন বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি হয়েছে। তা কমাতে এই অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। দেশের ১৪ টি রাজ্যকে মোট ৬ টি সহজ কিস্তিতে এই টাকা দেওয়া হয়েছে।
যদিও এই টাকা পেয়ে খুশি নয় রাজ্য। রাজ্যের বক্তব্য কেন্দ্রের কাছ থেকে জিএসটি বাবদ বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। বহুবার কেন্দ্রের কাছে দরবার করেও সেই টাকা মেলেনি। সম্প্রতি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবিতে শুধু জিএসটি খাতেই ক্ষতিপূরণ বাবদ রাজ্য কেন্দ্রের কাছ থেকে এখনও ৪,১৩৫ কোটি টাকা পায়। এবং কেন্দ্র থেকে বাংলা মোট পায় ৫৩ হাজার কোটি টাকা। তাই এই সামান্য টাকায় যে কিছুই হবে না তা পরিষ্কার বোঝা যাচ্ছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI