আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। অথচ তার দুই দুসপ্তাহ আগে কোন দল এখনো জানতে পারল না, কাদের সাথে তাদের খেলার হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি আইপিএলের সূচি। শুক্রবার আইপিএলের সূচি ঘোষণার খবর থাকলেও তা হয়নি। অবশেষে আইপিএল গভর্নিং কাউন্সিলেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন, রবিবারই আইপিএলের (IPL Fixture 2020) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।
করোনা আবহে আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) শুরু আইপিএল। অর্থাৎ বাকি আর দু’সপ্তাহ। অন্যান্যবার টুর্নামেন্ট শুরুর অনেক আগেই সূচি ঘোষণা হয়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতি সবটাই বদলে গিয়েছে। ভারত থেকে টুর্নামেন্ট চলে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, “কোভিড পরিস্থিতির জন্য এবার সূচি প্রকাশ করতে সময় নেওয়া হচ্ছে। ম্যাচের মধ্যে যাতে পর্যাপ্ত ব্যবধান রাখা যায়, সেটা দেখতে হবে”। তাছাড়া প্রথম ম্যাচ মুম্বই বনাম চেন্নাই হবে কিনা, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। কারণ চেন্নাই দলের দুই ক্রিকেটার-সহ ১৩ জন করোনা আক্রান্ত হন। সবমিলিয়েই তাই চূড়ান্ত সূচি ঘোষণা করতে সময় নিচ্ছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এদিন জানিয়ে দেন, রবিবারই আইপিএলের (IPL Fixture 2020) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI