দুর্নীতিগ্রস্ত কর্মীদের চিহ্নিত করতে এবার কর্মচারীদের সার্ভিস রেকর্ড যাচাই করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। ৩০ বছরের বেশি চাকরিজীবন পূর্ণ করেছেন এমন কর্মচারীদের সার্ভিস রেকর্ড যাচাইয়ের নির্দেশ দিল কেন্দ্র।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক নির্দেশিকায় বলা হয়েছে, কোন কর্মীর বয়স ৫০ থেকে ৬০ বছর হলে এবং চাকরি জীবনের ৩০ বছর সম্পূর্ণ করলে, জনস্বার্থের প্রয়োজনে তাকে মেয়াদ ফুরানোর আগেই সরকার অবসর গ্রহণের নির্দেশ দিতে পারে।
১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) নিয়মাবলীর অন্তর্ভুক্ত রুল ৪৮ (১) (বি) এবং মৌলিক নিয়মাবলী ৫৬ (জে) ও ৫৬ ( আই ) অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পারফরম্যান্স রিভিউ করা হয়। এই আইন মোতাবেক কর্তৃপক্ষ যেকোনো সরকারি কর্মীকে যেকোনো সময় জনস্বার্থে অবসর গ্রহণের বাধ্য করতে পারে।
নির্দেশিকায় আরও বলা আছে, এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী অবসর গ্রহণের পর যথাযথ হারে পেনশন পাবেন।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সমস্ত দপ্তরকে রিভিউর জন্য রেজিস্টার তৈরীর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কর্মীদের পারফরম্যান্স রিভিউর জন্য একটি রিভিউ কমিটি তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI