চতুর্থ পর্যায়ের আনলকে দেশ মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হতে পারে বলে খবর। সেক্ষেত্রে কলকাতায় মেট্রো পরিষেবা চালু করা নিয়ে আপত্তি নেই রাজ্যের, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিধি মেনে ধাপে ধাপে লোকাল ট্রেনও চালু করা যেতে পারে বলে জানান তিনি।
গত সোমবার কেন্দ্রীয় আধিকারিকরা জানান, চতুর্থ পর্যায়ের আনলক থেকে দেশে মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দিতে পারে কেন্দ্র। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে হতে পারে। এক কেন্দ্রীয় আধিকারিক সূত্রের খবর, মেট্রো পরিষেবা চালুর অনুমতি মিললেও পুরোদমে চালু হবেনা মেট্রো পরিষেবা। ধাপে ধাপে শুরু হবে পরিষেবা।
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, শারীরিক দূরত্বের বিধিনিষেধ মেনে কলকাতায় যদি মেট্রো পরিষেবা চালু করতে চায় তাহলে আপত্তি নেই সরকারের। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বিধি নিষেধ মেনে ধাপে ধাপে এক-চতুর্থাংশ লোকাল ট্রেনও চালু করা যেতে পারে। এতে আমাদের কোনো সমস্যা নেই।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI