আলিপুরদুয়ার, ২২ আগষ্ট ; স্কুলকে ভালবেসে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে লুপ্ত প্রায় এই জনজাতি মানুষদের সন্তানদের দীর্ঘ ১২ বছর ধরে শিক্ষায় শিক্ষিত করে তুলবার অদম্য লড়াই চালিয়েছেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের প্রত্যন্ত এলাকা ভুটানের তাদিং পাহাড়ের কোলে অবস্থিত পৃথিবীর মধ্যে টোটো জনজাতিদের এক মাত্র আবাস ভূমি টোটোপাড়া ধনপতি টোটো মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসা ঘোষাল।
সারা দেশের বিচারে এবার রাজ্য থেকে সেরা শিক্ষকের মর্যাদা পাচ্ছেন দুই জন। এদের মধ্যে একজন হলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের টোটোপাড়া ধনপতি টোটো মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসা ঘোষাল।
আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দেশের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের হাত থেকে পুরষ্কার গ্রহণ করবেন তিনি। আজ এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া আলিপুরদুয়ার জেলার শিক্ষক, শিক্ষানুরাগী ও ছাত্রছাত্রী মহলে।
আদতে মিসা দেবী শিলিগুড়ির বাসিন্দা। ২০০৮সালে দুর্গম টোটোপাড়ার ওই একমাত্র উচ্চবিদ্যালয়ে যখন কাজে যোগ দেন, সে বছর ওই স্কুল থেকে মাত্র এক জন উচ্চমাধ্যমিক পাশ করেছিল।যে হার এখন বেড়ে দাঁড়িয়েছে আশি শতাংশেরও বেশি।বাম আমলে পিছিয়ে পড়া ওই আদিম জনজাতির পড়ুয়াদের শিক্ষার মান উন্নয়নের জন্যে টোটোপাড়ায় একটি স্কুল গড়ে তোলা হলেও, দুরহ যাতায়াত ব্যবস্থার কারনে শিক্ষকদের এক শ্রেণির অনিহায়, স্কুলের পরিকাঠামো তেমন ভাবে উন্নত হতে পারেনি।কিন্তু মিসা ঘোষাল ওই স্কুলে যোগ দেওয়ার পর থেকে ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করে ওই স্কুলটি।তিনি টোটো জনজাতির ছাত্রছাত্রীদের স্কুলমুখি করে বোঝাতে সক্ষম হন যে, লেখাপড়ার কোনো বিকল্প নেই আজকের পৃথিবীতে।টোটোপাড়াকে মন থেকে ভালোবেসে এক সময় মাদারিহাটের স্থায়ী বাসিন্দা হয়ে যান মিসা ঘোষাল।কারন শিলিগুড়ি থেকে টোটোপাড়ায় যাতায়াত করে স্কুল করাটা এক অসম্ভব কল্পনা মাত্র।কারন বর্ষার তিন মাসের বেশির ভাগ সময়েই সড়ক যোগাযোগে টোটোপাড়া বিছিন্ন হয়ে পড়ে তিন পাহাড়ি নদী তিতি, বাঙরি ও হাউরি নদীর জলোচ্ছ্বাসে।রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে টোটোদের দেশে পৌঁছতে গিয়ে এক অসাধ্যকে সাধন করেছেন ওই দিদিমনি।যারই ফলস্বরূপ ওই সেরা শিক্ষকের মর্যাদা পেতে চলেছেন মিসা ঘোষাল। প্রধানশিক্ষকা মিসা ঘোষাল টোটো সংষ্কৃতি নিয়ে গবেষণা করছেন এছাড়া টোটো দের নিয়ে তার পুস্তক টোটো কিশোরী কন্যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI