উত্তর-পূর্ব সীমান্ত অ্যাপ্রেনটিস পদে ৪,৪৯৯ প্রার্থী নিয়োগ করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল৷ এই পদে আবেদনের জনন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদন জানাতে পারবেন৷ অ্যাপ্রেনটিসেস অ্যাক্ট ১৯৬১ অনুসারে NFR-এর এক্তিয়ারে থাকা ওয়ার্কশপ বা ইউনিটে প্রশিক্ষণের জন্য অ্যাপ্রেনটিস নিয়োগ করা হবে৷
অ্যাপ্রেনটিস পদে আবেদন জানানোর শেষ তারিখ ১৫ সেপ্টম্বর, ২০২০
শূন্যপদের বিস্তারিত বিবরণ-
কাটিহার (কেআইআর) এবং টিডিএইচ ওয়ার্কশপ- ৯৭০ টি
আলিপুরদুয়ার (এপিডিজে)- ৪৯৩ টি
রঙ্গিয়া (আরএনওয়াই)- ৪৩৫ টি
লুমডিং (এলএমজি) এবং এস অ্যান্ড টি ওয়ার্কশপ- ১,০.৩০২টি
তিনসুকিয়া (টিএসকে)- ৪৮৪টি
নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপ (এনবিকিউএস)- ৫৩৯টি
ডিব্রুগড় ওয়ার্কশপ (ডিবিডব্লিউএস)- ২৭৬টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃতি বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ (১০+২ পরীক্ষা পদ্ধতি অনুযায়ী) করতে হবে৷ এছাড়াও আইটিআই পাস থাকতে হবে৷
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ তবে তফশিলি জাতি/ উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷
অনলাইনে আবেদনের পদ্ধতি:
RRC/NFR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nfr.indianrailways.gov.in- এ লগইন করুন৷
হোমপেজে ‘জেনারেল ইনফো’-র মধ্যে ‘রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জিএইচওয়াই’’ সিলেক্ট করুন৷
নতুন পেজে গিয়ে ‘‘ক্লিক টু লিঙ্ক (আরআরসি)’’ এ যান৷
এরপর ‘‘ লিঙ্ক টু ফিল আপ অনলাইন অ্যাপলিকেশন এগেইনস্ট অ্যাক্ট অ্যাপ্রেনটিসেস নোটিফিকেশন ২০১৯-২০২০ (এনএফআর)’’-এ ক্লিক করুন৷
অনলাইন ফর্মে প্রাথমিক তথ্যগুলি দিন৷
পরবর্তী পর্যায়ে ক্লিক করুন ‘কনফরমেশন স্ক্রিনে’৷
সাবমিট করার পর একটি ইমেল পাবেন৷
ছবি, সাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন৷
সবশেষে পেমেন্ট করুন৷
আবেদন সাবমিট করার পর প্রিন্ট বার করে রাখুন৷

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI