আজ কৌশিকী অমাবস্যা৷ তারাপীঠে চলছে মায়ের বিশেষ পূজাঅর্চনা ৷ এই অমাবস্যার আরেক নাম তারা রাত্রিও৷ তন্ত্র সাধনার জন্য আজকের এই অমাবস্যা খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়৷ তবে শুধু হিন্দু শাস্ত্রে নয়, বৌদ্ধ শাস্ত্রেও এই অমাবস্যার গুরুত্ব রয়েছে৷
মহাভোগ ও মহা রাজবেশে মায়ের এই পূজা অনুষ্ঠিত হয়। এই অমাবস্যাকে ‘তারা রাত্রি’ও বলা হয়। ধুমধাম করে তারাপীঠে এই পুজো করা হয়। কিন্তু এই বছর করোনার কারণে তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তিথি মেনে যে পুজো করা হয় তা ইতিমধ্যে সেখানে শুরু হয়ে গিয়েছে। সমস্ত রীতিনীতি মেনে মায়ের পূজা আর্চনা চলছে।
আরো পড়ুন- কৌশিকী অমাবস্যা কি? এই বিশেষ দিনে তন্ত্রসাধনা করলে কি রূপ ফল মেলে, জানুন..
অমাবস্যা তিথি শুরু হয়েছে ১৮ অগাস্ট মঙ্গলবার সকাল ১০টা ৪১ মিনিট থেকে আর অমাবস্যা শেষ হচ্ছে ১৯ অগাস্ট বুধবার সকাল ৮টা ১২ মিনিটে। প্রতিবছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা হয়। বিশেষভাবে এই অমাবস্যা বেশ গুরুত্বপূর্ণ। কথিত আছে, এই বিশেষ তিথিতে তন্ত্রসাধনা করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই সময় থেকেই দিনটি বিশেষভাবে পালিত হয়।
আরো পড়ুন- দিলীপ মুকুল নয়, ২০২১-শে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে! তা সাফ জানালো সৌমিত্র খাঁ
কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন৷

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI