কয়েক মাস আগে ভারত সফরে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমনের ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয়। ভারত সফরে এসে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে ভারতের সঙ্গে বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাইপ্রোফাইল এই চুক্তি অনুযায়ী আমেরিকার কাছ থেকে ২৪টি এমএইচ ৬০আর (রোমিও) হেলিকপ্টার কিনছে ভারত।
চিনের ঘুম উড়িয়ে বুধবারই ভারতীয় বায়ুসেনার হাতে এসেছে প্রথম দফায় ৫টি রাফাল যুদ্ধবিমান। যার ফলে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বেড়েছে বেশ কয়েকগুণ। এবার শত্রু পক্ষের ঘুম ওড়াতে সামরিক ভাবে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা। ২৬০ কোটি ডলার খরচ করে মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি ২৪টি রোমিও হেলিকপ্টার কিনছে ভারত।
ভারত মহাসাগরে দিন দিন চিনা সাবমেরিনের গতিবিধি বেড়েছে। এবার চিনা সাবমেরিন গুলিকে কাউন্ট করার জন্য ভারতে আসছে রোমিও হেলিকপ্টার। এই হেলিকপ্টার সমুদ্রের গভীরে থাকা শত্রুপক্ষের ডুবোজাহাজ চিহ্নিত করবে, আকাশ থেকেই শত্রুপক্ষের ডুবোজাহাজ চিহ্নিত করতে পারবে এই হেলিকপ্টার। এই হেলিকপ্টারের শত্রুপক্ষের ডুবোজাহাজ এবং সাবমেরিন নিমেষে ধ্বংস করার ক্ষমতা রয়েছে। জলের তলার সাবমেরিন খুঁজে বের করতে র্যাডার ও সেন্সর ব্যবহার করে রোমিও হেলিকপ্টার। শত্রু সাবমেরিনকে ধ্বংস করতে রয়েছে এমকে ৫৪ টর্পেডো।
নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে এই কপ্টার। এই হেলিকপ্টারটি বিমানবাহী রণতরী, ক্রুজার থেকেও ওড়ানো যাবে। সমুদ্রের বুকে তল্লাশি এবং উদ্ধারকাজেও দক্ষ এই কপ্টার। আকাশে যুদ্ধের ক্ষেত্রে এবং কমিউনিকেশন, লজিস্টিক সাপোর্টও মিলবে এই হেলিকপ্টার থেকে।
সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা চিনা সাবমেরিন উপর নজরদারি চালাতে নৌসেনায় অন্যতম অস্ত্র হবে এই হেলিকপ্টার। জলের নীচে সাবমেরিন খুঁজে বের করতে পারবে রোমিও। এই কাজের জন্য বর্তমানে রাশিয়ার তৈরি কামভ কপ্টার রয়েছে ভারতীয় নৌসেনার কাছে। ব্রিটিশদের তৈরি পুরনো সি-কিংয়ের জায়গা নেবে রোমিও।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI