বালুরঘাট, ২৬ জুলাই ; হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে দুই জনকে চাকরি দিতে নিয়ে আসা এক প্রতারককে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুরে। ধৃত প্রতারকের নাম চন্দন মহন্ত। বাড়ি জেলার বংশীহারি ব্লকের কুশকারি এলাকায়। ঘটনায় চঞ্চল্য এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে আজ দুপুরে প্রতারক চন্দন মহন্ত দুই জন ব্যাক্তিকে নিয়ে হরিরামপুর ব্লক হাসপাতালে গিয়ে বি এম ও এইচ (BMOH) এর কাছে নিজেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে পরিচয় দেন। এরপরেই তিনি হাসপাতালের কোভিড পরিস্থিতির চাপ সামলাতে রাজ্যের দ্বারা নিয়োগপত্র পাওয়া তার সাথে থাকা দুই ব্যাক্তিকে হাসপাতালে জয়েন করবার জন্য অনুরোধ করেন। নিয়োগপত্র হাতে নিয়ে হরিরামপুর হাসপাতালের বি এম ও এইচ (BMOH) এর সন্দেহ হয়। তিনি তাদের বসতে বলে হরিরামপুর থানায় খবর দেন। থানা থেকে পুলিশ এলে বি এম ও এইচ (BMOH) পুলিশের নিকট প্রতারকের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি বলে মিথ্যে পরিচয় দেয়। পাশাপাশি জাল নিয়োগ পত্র নিয়ে এসে চাকরিতে যোগদান করার বিষয় নিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ চন্দন মহন্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ঝামেলা চলার সময় সুযোগ বুঝে প্রতারকের সাথে আসা দুই ব্যাক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ তদন্ত চালাচ্ছে, যে কোন দিন তাদের ধরা সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে। আগামীকাল প্রতারককে আদালতে পেশ করতে চলেছে পুলিশ বলে জানা গেছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI