বাপ্পাই দত্ত:- উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত জে এন পি অফ এডুকেশন কলেজ থেকে বিগত কয়েকদিন ধরে রাত্রি আটটা থেকে ন’টার নাগাদ একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছিল। স্থানীয় সূত্রে খবর এই কলেজের মধ্যে এর আগেও অনেকবার অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যেতো। রাত দুটো আড়াইটার পর সেই আওয়াজ বন্ধ হয়ে যেতো। তারপর কিছুদিন বন্ধ থাকলেও আবার গত এক থেকে দুই সপ্তাহ ধরে সন্ধ্যাবেলায় সেই কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু গতকাল রাতে কান্নার আওয়াজ জোরালো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আতঙ্কিত হয়ে অশোকনগর থানায় খবর দেন। তারপর ঘটনাস্থলে পুলিশ এসে ইনভেস্টিগেশন করলেও এই কান্নার আওয়াজ এর উৎস কোথায় তা কিছুই পাওয়া যায়নি। ফলস্বরূপ ধোঁয়াশা সৃষ্টি হয় প্রত্যেকের মনে।
এরপর শুক্রবার সকালে কলেজ কর্তৃপক্ষ খবর দেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির অশোকনগর শাখায়। তারা ইনভেস্টিগেশন করতে কলেজ চত্বর পরিদর্শন করেন। এরপর যখন তারা কলেজের ছাদে উপস্থিত হন, তখন দেখে কলেজের ছাদে একটি পেঁচা মৃত অবস্থায় পড়ে আছে। তখন বিজ্ঞান মঞ্চের ব্যক্তিরা বিষয়টি অনুধাবন করেন, এই পেঁচাই এই রূপ আওয়াজ করত। আওয়াজ যখন কলেজের কক্ষে পৌঁছাতে তখন হলঘরের মধ্যে তরঙ্গ সৃষ্টি হতো। তাই এই আওয়াজ দৃঢ় বলে মনে হতো। সুতরাং এই বিষয় নিয়ে চিন্তা করার কোন কারণ নেই বলে জানিয়েছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য দীপক চক্রবর্তী। তিনি জানান অহেতুক আতঙ্কিত হবেন না, ‘ভূত’ শব্দটি একটি অলৌকিক কল্পনা, বাস্তবে ভূত বলে কিছুই নেই।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI