বিজেপিতে একবছর চুপচাপ বসে থাকার পর আবার সক্রিয় হতে চলেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নেতৃত্বের আমন্ত্রণে এবার দিল্লি যাচ্ছেন তিনি।
এক বছর আগে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ঘটা করে যোগদান করেও গেরুয়া শিবিরে নিষ্ক্রিয় ছিলেন তিনি। এ নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জল ঘোলা হয়েছে। এক বছর বিজেপির কোন সভায় তাকে দেখা যায়নি কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই নিরসন হতে চলেছে। কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এবার দিল্লি যাচ্ছেন তিনি।
আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই এগোতে চাইছে বিজেপি। আর সেই দিকে লক্ষ্য রেখেই আজ থেকে দিল্লিতে বিজেপির সপ্তাহব্যাপী বৈঠক বসছে। সেই বৈঠকে হয়তো ২১ শে বিধানসভা ভোটের রুপরেখা ঠিক হবে। সেই বৈঠকে কেন্দ্রের তরফে আমন্ত্রণ করা হয়েছে শোভন চট্টোপাধ্যায় কে। রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি হয়তো ২০২১ এ বিধানসভা নির্বাচনের লড়াইয়ে শোভনের মত নেতা কে শামিল করার কথা ভাবছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI