উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুর এলাকা গুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ বাড়ার দিকে লক্ষ রেখে পুরসভা গুলিও একাধিক পদক্ষেপ নিয়েছে। পুরসভা গুলির পক্ষ থেকে কোথাও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোথাও আবার বাজারের সময় নিয়ন্ত্রণ করা হয়েছে। কোথাও আবার পুরোপুরি লকডাউন করা হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের বিধান নগর পুরো এলাকায়। তারপরই রয়েছে বরানগর। এই বরনগর পুরো এলাকায় এক সপ্তাহ টানা লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বলা হয়েছে।
অন্যদিকে কামারহাটি ও পানিহাটি পুরো এলাকায়ও মঙ্গলবার থেকে এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে। এখানেও জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বলা হয়েছে। টোটো এবং অটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
কাঁচরাপাড়া ও হালিশহর পুর অঞ্চলে আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত সকাল ৬ টা থেকে সকাল ১১ বাজার খোলা থাকবে। শপিং মল এবং অন্যান্য দোকানগুলি সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে। কাঁচরাপাড়া পৌরসভা, স্থানীয় ব্যবসায়ী ও বীজপুর থানার সঙ্গে আলোচনা করে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। শহরের সন্ধে ৬ টার পর অটো এবং টোটো চলাচল বন্ধ করা হয়েছে।
বারাসাত, হাবরা, মধ্যমগ্রাম ও অশোকনগর পুরো অঞ্চলে সকাল ছ’টা থেকে দুপুর এক’টা পর্যন্ত দোকান খোলা থাকছে। বনগাঁও ও বসিরহাটের ব্যবসায়ীরা নিজেরাই ব্যবসা বন্ধ রেখেছেন।
রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী একদিনে উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪ জন। এপর্যন্ত জেলায় মোট কটন আক্রান্তের সংখ্যা ৮৫৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৭৩ জন এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৩ জন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI