বিহারের নেপাল ভারত কিসানগঞ্জ সীমান্তে ভারতীয় বাসিন্দাদের উপর গুলি চালালো নেপাল পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। নেপালী পুলিশের ছোড়া গুলিতে তিন ভারতীয় বাসিন্দা গুরুতর আহত। আহতদের স্থানিও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করার তোড়জোড় চালাচ্ছে জেলা প্রশাসন। কি কারনে আর কেনই বা ভারত – নেপাল সীমান্তে নেপাল পুলিশ ভারতীয় বাসিন্দাদের উপর গুলি চালালো সে নিয়ে বিস্তারিত খবর জেলা প্রশাসনের কাছে এখনও এসে পৌছয় নি। তবে খবর পেয়ে জেলা প্রশাসনের তরফে অফিসাররা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত সম্প্রতি নেপাল সরকার তাদের দেশের মানচিত্রে ভারতের তিনটি জায়গা তাদের বলে দেখানোর পাশাপাশি সে দেশের প্রধানমন্ত্রী ওলি রাম জন্মভূমি অযোধ্যা সে দেশেই অবস্থিত বলে মন্তব্য করে ভারতের সাথে নেপালের বহু দিনের বন্ধুত্বের প্রতি প্রশ্ন চিহ্ন দেগে দেওয়ায় আজকের নেপাল পুলিশের গুলি চালনা ভারত – নেপাল সম্পর্কের অন্য মাত্রা পেল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। যদিও এই নিয়ে বন্ধুত্ব বজায় রাখার দরুন ভারতের তরফে এই নিয়ে কোন মন্তব্য করা হয় নি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI