দেশে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। কবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে তার কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্টের নিয়োগ করা রামমন্দির ট্রাস্ট বৈঠকে বসছে অযোধ্যায়। এই বৈঠকেই আগামী দিনের রূপরেখা ঠিক হবে বলে জানা গিয়েছে। তবে সূত্রের খবর আগামী ৫ ই আগস্ট রাম মন্দিরের ভূমি পুজো হতে পারে। ঐদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ও আমন্ত্রণ করা হয়েছে।
ট্রাস্টের বৈঠক উপলক্ষে ইতিমধ্যে অযোধ্যায় এসে পৌঁছেছেন রাম মন্দির নির্মাণ কমিটির প্রধান নিপেন্দ্র সিং। এসেছেন একদল ইঞ্জিনিয়ার। এই নিপেন্দ্র সিং একসময় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য সচিব। সূত্রের খবর প্রধানমন্ত্রীর পরামর্শ মেনেই হয়তো মন্দির নির্মাণের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন তিনি।
সুপ্রিম কোর্টের তরফে তৈরি করা এই রামমন্দির ট্রাস্টের কাজ হল অযোধ্যায় মন্দির নির্মাণের তদারক করা। কবে ও কী ভাবে মন্দির তৈরি হবে সেদিকে নজর রাখা। সংক্রমণের জেরে ইতিমধ্যেই এই মন্দির তৈরির কাজ শুরু করতে দেরি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এদিনই প্রথম এই ট্রাস্টের সদস্যরা এক জায়গায় মিলিত হচ্ছেন। রাম মন্দির ট্রাস্টি মোট ১৫ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে ১২ জন সদস্য বৈঠকে সরাসরি যোগ দেবেন বলে খবর। বাকিরা সব অনলাইনে থাকবেন। এছাড়াও বৈঠকে থাকছেন ট্রাস্টের চেয়ারম্যান মোহন্ত নিত্য গোপাল দাস ট্রাস্টের কোষাধক্ষ্য স্বামী গোবিন্দ দেবগিরি, সাধারণ সম্পাদক সম্পত রাই।
রামমন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরে গত কয়েক মাস ধরে ৬৭ একর জায়গা, যার উপর মূল মন্দিরর নির্মাণ হবে, ইতিমধ্যে জমি সমান করা হয়েছে। এরপরে ভূমি পুজোর পরে মূল মন্দিরের কাজ শুরু হওয়ার কথা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI