হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর চলছিল। অবশেষে আজ ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে ‘গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে বিধায়কের’।
ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান “ময়নাতদন্ত রিপোর্টে ঘাড়ের কাছে একটি কালসিটে দাগ এবং বাঁ হাতে ক্ষত চিহ্ন উল্লেখ করা আছে। গায়ে কোনো আঘাতের চিহ্নের উল্লেখ নেই। ঝুলেই মৃত্যু হয়েছে বিধায়কের”। তিনি আরো জানান পরবর্তী তথ্য পাওয়া যাবে কেমিক্যাল পরীক্ষার পর। ময়নাতদন্তের রিপোর্ট দেখে ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত এটি আত্মহত্যা।
এদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বলেন বিধায়কের পকেট থেকে তার নিজের হাতের লেখা একটি সুইসাইড নোট, দুটি ছবি এবং দুটি ফোন নাম্বার পাওয়া গিয়েছে। সুইসাইডনোটে ওই দুই ব্যক্তি সম্বন্ধে বেশ কিছু মন্তব্য লেখা আছে। তা দেখে পুলিশের প্রাথমিক ধারণা প্রচুর পরিমাণে ধারের টাকা শোধ করতে না পেরেই হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI