এবার করোনা পরীক্ষার নাম করে মোবাইলে আসতে পারে ই-মেল। আর সেই মেল ক্লিক করলেই হতে পারে আপনার মোবাইলের সব তথ্য চুরি। এমনকি আপনার ব্যাঙ্ক ও মোবাইল ওয়ালেটে রাখা সমস্ত টাকাও চুরি হতে পারে। তাই এবার আগে থেকেই সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT) জানিয়েছে এবার থেকে ই-মেলের মাধ্যমে আপনার মোবাইলের সমস্ত তথ্য চুরি করতে পারে হ্যাকাররা। তাই আগে থেকেই সাবধান করলেন তারা।
প্রথমে আপনার ফোনে কোভিড সংক্রান্ত কোনো ই-মেল বা বার্তা আসবে। সেখানে থাকবে একটি লিঙ্ক, আর সেই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে কোন ভুয়ো ওয়েবসাইটে, কিংবা ফোনে ডাউনলোড হয়ে যাবে ম্যালওয়ার জাতীয় ভাইরাস। তারপর মুহূর্তেই লোপাট হয়ে যাবে আপনার ফোনের সমস্ত তথ্য। সম্ভাব্য ইমেইলটি হতে পারে [email protected] । দেখতে সরকারি মনে হলেও এর ফাঁদে পা দিলেই আপনার মোবাইলের সমস্ত তথ্য মুহূর্তেই সাভার করে নেবে দুষ্কৃতীরা।
CERT-In issued advisory on COVID 19-related Phishing Attack Campaign by Malicious Actors. pic.twitter.com/x8WO3TseCM
— CERT-In (@IndianCERT) June 20, 2020
সার্টের পক্ষ থেকে জানানো হয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা, আমেদাবাদ সহ দেশের কমপক্ষে কুড়ি লক্ষ মানুষের কাছে যেতে পারে এই মেল। বিনামূল্যে কোভিড পরীক্ষা সংক্রান্ত বিষয় লেখা থাকবে এই মেলে। আর কোনও ব্যক্তি সেই মেল খুললেই বিপদ। সব তথ্য সাভার করে নেবে দুষ্কৃতীরা। তাই এরকম কোন মেল আসলে [email protected] এখানে সব তথ্য জানাতে অনুরোধ করেছে সার্ট।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI