বালুরঘাট ১৮ জুন ; স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিন ব্যাক্তিকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ওই গ্রেফতার হওয়া তিন ব্যাক্তির মধ্যে একজন বালুরঘাটের বাসিন্দা হলেও বাকি দুজন ভিন রাজ্যের। ধৃতদের আজ বালুরঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
জেলা পুলিশের ডি এস পি সদর ধীমান মিত্র এব্যাপারে জানান তাদের কাছে গোপন সুত্রে খবর আসে যে কয়েকজন ব্যাক্তি বেকার যুবকদের স্বাস্থ্য দফতরে চাকরি দেবার নাম করে টাকা নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ওই স্থানে গিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে বালুরঘাট থানায় নিয়ে আসে। এই তিনজনের মধ্যে বিশ্বনাথ হালদার নামে একজন বালুরঘাটের বাসিন্দা বাকি দুজন গোবিন্দ সিং ও নন্দ কিশোর শ্রীবাস্তব বিহার রাজ্যের বাসিন্দা। ধীমান মিত্র আরও বলেন মুলত এরা স্বাস্থ্য দফতরে চাকরি দেবার নাম করে ভাওতা দিয়ে বেকার যুবকদের থেকে টাকা নিচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এই চক্রকে নিয়ে পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI