দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আজ এন্টালিতে বিক্ষোভ কর্মসূচিতে নামে বিজেপির যুব মোর্চা। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলবাগান চত্বরে। ডিসি অফিস ঘেরাও করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এদিকে অবস্থান বিক্ষোভে যোগ দিতে যান বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, অভিযোগ তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
এদিন দুপুরে বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর নেতৃত্বে মিছিল করে এন্টালি ডিসি অফিস ঘেরাও করতে আসেন বিজেপি কর্মকর্তারা। তাদের অভিযোগ রাজ্য বিজেপি কর্মীদের উপর হামলা চলছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। কিন্তু মিছিল ফুলবাগান মোড়ে এসে পৌঁছালে বিজেপি কর্মকর্তাদের আটকে দেয় পুলিশ। পাল্টা প্রতিরোধ করেন মোর্চা সদস্যরা। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই সময়ে ফুলবাগান থেকে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ কে গ্রেপ্তার করে পুলিশ। এই সময় ফুলবাগান মোড়েই অবস্থান-বিক্ষোভ বসে বিজেপির যুব মোর্চার সদস্যরা। সেই অবস্থান বিক্ষোভে যোগ দিতে আসেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। অভিযোগ তাকেও গ্রেপ্তার করা হয়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI