শিলিগুড়ি ২৯ মে ; বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশের ইটওয়াতে ট্রেনেই প্রাণ হারান উত্তরবঙ্গের এক মহিলা পরিযায়ী শ্রমিক। শুক্রবার তার মৃত দেহ ফিরিয়ে আনা হয় উত্তর প্রদেশ থেকে। মৃত মহিলা শ্রমিকের নাম কৃতী শেরপা। তিনি কালিম্পং এর আলগারার বাসিন্দা। এদিন চম্পাসারী সংলগ্ন ইন্দিরা গান্ধী ময়দানে উপস্থিত হন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। তিনি এসে মৃতদেহ এম্বুল্যান্স করে তার বাড়ি পাঠান। তার সাথে পরিবারও তার ছিলো। পরে অনীত থাপা জানান, আমরা খবর পাই উত্তরপ্রদেশের ইটাওয়াতে আমাদের পাহাড়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তারপরেই আমরা ওখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে মৃতদেহ আনার ব্যাবস্থা করি। তবে মৃতদেহ ময়নাতদন্ত করে আমাদের জানানো হয়েছে মৃত শ্রমিক করোনা আক্রান্ত নন। তবে আমরা মৃতদেহ সহ তার পরিবারের সদস্যদের বাড়ি পৌঁছে দিচ্ছি। এছাড়াও পাহাড়ের প্রচুর শ্রমিক বাইরে গিয়েছে কাজ করতে তারাও ফিরছে, তবে তাদের রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। এই মুহুর্তে পাহাড়ের নতুন করে করোনা পজিটিভ নেই। কিন্তু যেভাবে শ্রমিকরা ফিরছে তাতে আগামী দিনে করোনা সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা। তবে পাহাড়ে এখনও দোকানপাট খোলা হয়নি। আগামী ১০দিন পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে পাহাড়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI