এবার করোনায় আক্রান্ত হলেন দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্যে এই প্রথম কোন মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার দমকল মন্ত্রী সুজিত বসুর লালারসের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়। যদিও এখনো পর্যন্ত তার শরীরে কোভিড-১৯ এর কোনো উপসর্গ নেই, তাই তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
সূত্রের খবর তার বাড়ির পরিচারিকার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। তারপরই তার পরিবারের সদস্যদে নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে আজ রিপোর্টে তার করোনা পজেটিভ পাওয়া গিয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু বাড়ির পরিচারিকা চার দিন আগে করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর তাকে রাজারহাট হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। এদিকে সুজিত বসুর পরিবারের পাঁচজনের নমুনা পরীক্ষা করা হয়। তার দুই ছেলেমেয়ে বাদ দিয়ে বাকি তিনজনেরই রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। সুজিত বসুই রাজ্যের প্রথম কোন মন্ত্রী যার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এ ব্যাপারে সুজিত বাবুকে জিজ্ঞেস করলে তিনি হেসে বলেন “কি আর করা যাবে, সংক্রমণের ঝুঁকি তো সবারই রয়েছে”।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI