বুধবার ভোরে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। তবে মন্দির খুললেও ভক্তদের প্রবেশ নিষেধ। করোনা সংক্রমনের আশঙ্কায় মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ভক্তদের এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
আজ বুধবার ভোরে প্রধান পুরোহিত সহ ২০ জনকে নিয়ে মন্দিরের দরজা খুলে প্রথম পুজো দেওয়া হয়। মন্দির খোলে সকাল ৬টা বেজে ১০ মিনিটে। ফুল, চন্দন, পুষ্পাঞ্জলী সহকারে রুদ্রাভিষেক সম্পন্ন হয়। জানা গেছে মন্দিরের প্রথম রুদ্রাভিষেক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। মন্দির চত্বরে নিরাপত্তাও ছিল যথেষ্ট জোরদার। তবে মন্দিরের বাইরে ভক্তদের সমাগম বিশেষ চোখে পড়েনি। প্রতিবছর মন্দির খোলার সময় ভক্তদের সমাগম থাকে চোখে পড়ার মতো, কিন্তু এবছর করোনা আবহে তেমনটা আর দেখা যায়নি।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে এবছর প্রায় ১০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর। প্রতিবছরের মতো এবছরও মহাসমারোহে মন্দির খোলার আয়োজন করা হয়েছে। ভোর ৩ টে থেকে এই অনুষ্ঠানের সূচনা হয়। মন্দিরের প্রধান পুরোহিত জানান করোনা সংক্রমনের জেরে এবছর ভক্তদের শিবলিঙ্গ ‘দর্শন’ করানো সম্ভব হয়নি। দেশজুড়ে লকডাউন চলছে। করোনা সংক্রমণের জেরে দেশের সমস্ত ধর্মীয় স্থানে জামায়েত নিষিদ্ধ। তাই এখানেও তার অন্যথা হয়নি। প্রতিবছরের মত নিয়ম মেনে মন্দির খুলে গেল কেদারনাথে পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI