করোনা রোগীকে নেগেটিভ বলে ছেড়ে দিল সরকারি হাসপাতাল। কিন্তু ভুল ভাঙলো তার ২৪ ঘন্টা পরে। তড়িঘড়ি আবার স্বাস্থ্য দপ্তর থেকে সেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করার পরেই সেই রোগীর মৃত্যু হল। তার মধ্যেই সংক্রমণ নিয়ে পরিবারের সঙ্গে কাটিয়ে গেলেন সারাদিন। এই ঘটনাটি ঘটেছে আমহাস্ট থানা এলাকায়।
করোনায় মৃত্যু হল এক বৃদ্ধোর। পরিবার সূত্রে খবর গত ১৮ই এপ্রিল থেকে অসুস্থতা বোধ শুরু করেন তিনি। সর্দি কাশি জ্বর এর মতো উপসর্গ দেখা দেয়। তারপরে ২২ শে এপ্রিল প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। এম আর বাঙুরে ভর্তি করানোর পরে তার করোনা পরীক্ষা করা হয়। হাসপাতাল থেকে তখন বলা হয় তার রিপোর্ট নেগেটিভ। তারপর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তার ২৪ ঘণ্টা পরেই আবার স্বাস্থ্যভবন থেকে থেকে রোগীর বাড়িতে ফোন করে বলা হয় রোগীর রিপোর্ট করোনা পজেটিভ। স্বাস্থ্য ভবন থেকে জানানো হয় অ্যাম্বুলেন্স পাঠানো হবে বাড়িতে। সেইমতো সোমবার রাতেই স্বাস্থ্য ভবন থেকে রোগীর বাড়িতে এম্বুলেন্স পাঠানো হয়। এবং রোগীকে নিয়ে এম আর বাঙুরের কোভিড বিভাগে ভর্তি করানো হয়।
বৃদ্ধের ছেলের অভিযোগ বাবা হাসপাতাল থেকে ফেরার সময় সামান্য দুর্বল ছিল, কিন্তু অসুস্থ ছিল। বাবা নিজেই হেঁটে অ্যাম্বুলেন্স ওঠেন। হাসপাতালে যাওয়ার পর রাতে ১১টার সময় হাসপাতাল থেকে ফোন করে বলা হয় বাবার অবস্থা খারাপ। সকালে ফোন করে হাসপাতালে জানায় বাবা মারা গিয়েছেন। যে লোকটা কয়েক ঘন্টা আগেও হেঁটে কথা বলছিলেন তিনি পরেরদিন মারা গেলেন।
এদিকে গোটা ঘটনায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা পরিবারে। বৃদ্ধার ছেলে অভিযোগ করেন বাবা করোনা পজিটিভ হওয়ার পরেও হাসপাতালে ভুলে সারাদিন আমাদের সাথে কাটালেন। এবার জানিনা আমাদের কি হবে! বৃদ্ধার ছেলে আরও অভিযোগ করেন হাসপাতাল থেকে আমার বাবার ডেট সার্টিফিকেটও দেওয়া হয়নি। শুধু একটি চিরকুট দিয়ে বলা হয়েছে কলকাতা পুরসভা থেকে ডেট সার্টিফিকেট নিতে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI