রেশন নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রেশন দোকান থেকে গম নয়, মিলবে মাথাপিছু ৫ কেজি করে চাল। যারা আগে রেশন দোকান থেকে ২ টাকা কেজি দরে চাল পেতেন তারা ছাড়াও প্রত্যেকেই বিনামূল্যে রেশন দোকান থেকে ৫ কেজি করে চাল পাবেন। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
রাজ্যে রেশন বন্টন নিয়ে বিরোধীরা বারবার দুর্নীতির অভিযোগ তুলছেন। আর তাকে আমল না দিয়েই এবার বড়োসড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন রাজ্যে জনপ্রতি ২ টাকা কেজি করে চাল ও ৩ কেজি করে গম দেওয়া হবে। কিন্তু অনেকেই গম নিতে চাইছেন না। লকডাউনের ফলে রাজ্যে গমকল গুলি বন্ধ। তাই অনেকেই গম ভাঙাতে পারছেন না। অনেক জায়গায় আবার গম না নেওয়ার জন্য রেশন ডিলারের উপরে চাপ আসছিল। এরফলে রেশন ডিলাররা সমস্যায় পড়েছিলেন। কোথাও কোথাও আবার এই নিয়ে গ্রাহক ও রেশন ডিলারদের মধ্যে অশান্তিও বাঁধে। কিন্তু মুখ্যমন্ত্রী থেকেই নির্দেশ দিয়েছিলেন কোথাও রেশন ডিলারদের গমের বদলে চাল চেয়ে চাপ দেওয়া যাবে না। তাই এবার সবদিক বিবেচনা করে বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন এবার থেকে রেশন দোকান থেকে বিনামূল্যে জনপ্রতি ৫ কিলো করে চাল দেওয়া হবে। প্রত্যেকেই রেশন দোকান থেকে বিনামূল্যে এই চাল পাবেন। এরফলে উপকৃত হবে রাজ্যের ৯ কোটি ৬০ লক্ষ মানুষ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI