প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ২ মে দেশজুড়ে শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দিন দিন পরিস্থিতি আরো জোরালো হয়ে উঠছে। আর এই পরিস্থিতিতে আগামী ২৭ এপ্রিল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই সূত্রের খবর। এই বৈঠকে রাজ্যগুলিতে লকডাউনের সময়সীমা কি শিথিল করা হবে, নাকি বাড়ানো করা হবে তা নিয়ে আলোচনা হবে। তবে সোমবারের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যা ৬৫০। ফলে সার্বিক পরিস্থিতি বিচার করেই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
আর সেই কারণে ফের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। আগামী ২৭ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বৈঠক হবে। যেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই উপস্থিত থাকবেন। থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, রাজ্যগুলির হালহকিকত জানা এবং লকডাউন তোলার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। ফলে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রীর ঘোষণা মাফিক ২০ এপ্রিল থেকে হটস্পট নয় এমন অঞ্চলগুলোতে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হবে। কিন্তু সে ক্ষেত্রে কতটা দূরত্ব পর্যন্ত লকডাউন শিথিল হবে তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। কেরল, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে লকডাউন অতিরিক্ত শিথিল করার বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI